শিরোনাম
◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটচঁদপুরে সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় ইউপি চেয়ারম্যান আহত

মাহফুজুর রহমান: [২] জেলার কোটচাঁদপুরে সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় আ’লীগ নেতা ও বলুহর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি হামলায় আরো দুইজন আহত হন। সোমবার দুপুরে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে এলাপাথাড়ী ভাবে হাতুড়িপেটা করেন মতিনকে।

[৩] গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোটাচঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, চেয়ারম্যানের তত্বাবধানে করা একটি রাস্তার নির্মান কাজ নিয়ে ফেসবুক আইডিতে খারাপ মন্তব্য করেন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লিমন। ফেসবুকে পিতার বিরুদ্ধে বাজে কথা লেখা দেখে প্রতিবাদ করেন চেয়ারম্যানের ছেলে হৃদয়।

[৪] এ নিয়ে সোমবার সকালে কোটচাঁদপুরের মেইন বাসষ্ট্যান্ডে লিমনের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয় হৃদয়। এক পর্যায়ে দুপুরে কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লিমন, পৌর ছাত্রলীগের সভাপতি আল আমিন ও জাহাঙ্গীর দলবল নিয়ে বলুহর গ্রামে গিয়ে ইউনিয়ন পরিষদে অতর্কিত হামলা চালায়। দাপ্তরিক কাজে ব্যস্ত থাকা চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি খেয়াল করেননি। এই সুযোগে হামলাকারীরা হাতুড়ি পেটা করে চেয়ারম্যানের মাথা ফাটিয়ে দেয়।

[৫] খবর পেয়ে চেয়ারম্যানের ছেলে হৃদয় ঘটনাস্থলে পৌছে জাহাঙ্গীর ও লিমনের দুই সহযোগীকে পিটিয়ে আহত করে। লিমন হোসেনের পাল্টা হামলায় চেয়ারম্যানের ছেলে হৃদয়ও আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলমকে আটক করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ