শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ীর বিভিন্ন নামিদামি ব্রান্ডের গুরুত্বপূর্ণ ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[৩] সোমবার র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

[৪] অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন নামিদামি ব্রান্ডের গুরুত্বপূর্ণ ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরির অপরাধে অনুমোদনহীন কাওয়ান এন্টাপ্রাইজ কোম্পানীকে ১০ লাখ ও দেশ ল্যাবরেটরিজ (ভেষজ) কোম্পানীকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নকল মোড়ক ও প্যাকেট তৈরির ৭০টি ডাইস জব্দ করা হয়েছে।

[৫] র‌্যাব জানিয়েছে, বেশ কিছুদিন ধরে দণ্ডপ্রাপ্তরা যাত্রাবাড়ী এলাকায় কোভিড-১৯ নিরাময়ে ব্যবহৃত ওষুধসহ অন্যান্য গুরুত্বপূর্ন ওষুধগুলোর নকল মোড়ক ও প্যাকেট তৈরি করে দেশর বিভিন্ন স্থানে সরবারহ করছিলেন।

  • সর্বশেষ