শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০১:৩১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় কুকুরের কামড়ে দুজন গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

অমল তালুকদার: [২] জেলার পাথরঘাটা পৌরশহরে একটি মানুষ খেকো কুকুর দীর্ঘদিন ধরে পথচারীদের কামড়ে দিচ্ছে। পৌর শহরের ৭ নং ওয়ার্ডের জনৈক বাসিন্দা কানাই শিল এই কুকুরের মালিক বলে জানা গেছে। কুকুরটি এ পর্যন্ত প্রায় অর্ধশত মানুষকে বিভিন্ন সময়ে কামড়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

[৩] মালিক কুকুরটিকে নিয়ন্ত্রণ করছেন না বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।

[৪] কুকুরের কামড়ে রক্তাক্ত জখম পৌর শহরের চরকলোনী এলাকার ইউসুফ সিকদার (৪৭) সোমবার দুপুরে অভিযোগ করে বলেন, জব্বার মাস্টারের বাসার সামনে দিয়ে যাবার পথে তাকে কামড়ে দেয় ওই কুকুরটি। এক-ই সময় দেখা মেলে পৌরশহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা দীপালি রানী(৪৬)এর সঙ্গে। তিনি বলেন একটি বাসার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় পাশ থেকে গিয়ে কুকুরটি কামড়ে দেয় তাকে। দিপালী রানী ঘটনাটি পাথরঘাটা পৌরসভায় গিয়ে পৌরমেয়র আনোয়ার হোসেন আকনকে জানান।

[৫] মেয়র আনোয়ার হোসেন আকন দীপালি রানীকে চিকিৎসার জন্য ৫'শ টাকা সহায়তা দেন বলেও সে জানায়।

[৬] সোমবার দুপুরে এরিপোর্ট তৈরি কালে খোঁজ নিয়ে জানা গেছে মেয়র এখন পর্যন্ত এই কুকুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।

[৭] বিষয়টি প্রসঙ্গে সংশ্লিষ্ট ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোসাফ্ফর হোসেন বাবুল বলেন, অর্ধশত মানুষকে কামড়িয়েছে বলে আমার কাছে অভিযোগ এসেছে। বহুবার বলা হয়েছে কুকুরের মালিক কানাই শীল কে । তার কুকুর নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু মানুষকে কামড়ানোর পর তিনি বলেন এ কুকুর তার না।

[৮] সব মিলিয়ে ৭ নং ওয়ার্ডের কানাই শীলের বাসা এবং তার আশেপাশের এলাকার মানুষ এখন কুকুর আতঙ্কে ভুগছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়