শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রখ্যাত সংগীত শিল্পী মিতা হকের চেহলামের টাকা গণস্বাস্থ্য কিডনি ডায়ালাইসিস সেন্টারে দান

জেরিন আহমেদ:[২] রোববার (২৩ মে) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে এই টাকা তুলে দেন মিতা হকের একমাত্র সন্তান সঙ্গীত শিল্পী জয়িতা হক।

[৩] এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাই‌সিস সেন্টারে অসহায় ডায়ালাইসিস রোগীদের সেবায় দান ক‌রে‌ছেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাই‌সিস সেন্টা‌রের পক্ষ থে‌কে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

[৪] এসময় তিনি আরও বলেন, অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্য পালন করেছেন। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানাই। গণস্বাস্থ্য কেন্দ্রের সব দান আয়কর মুক্ত।

[৫] চলতি বছরে ১১ এপ্রিল একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী ৫৯ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সূত্র: সারা বাংলা, ডেইলি স্টার, বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়