শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে পিকআপের ধাক্কায় এক যাত্রী নিহত

তৌহিদুর রহমান : [২] ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিক-আপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত সিএনজির যাত্রী শফিকুল ইসলাম সজল (৪৮) নিহত হয়েছে। রোববার বিকেল উপজেলার মালিহাতা এলাকায় সোপান পাম্পের সামনে এই দুর্ঘটনায় নিহত যাএী কিশোরগঞ্জের ভৈরব এলাকার আবু তাহের মিয়ার ছেলে।

[৩] প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী ব্যাটারিচালিত একটি সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজির একজন যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত আরও দুইজনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৪] সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় সজল নামে এক যাএী মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিক-আপ ভ্যানের চালকে আটক করা যায়নি। পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়