শিরোনাম
◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে বিরল প্রজাতির তক্ষকসহ পিতা-পুত্র গ্রেফতার

সাবরীন জেরীন: [২] মাদারীপুর র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মৃতঃ মজিদ মোল্লার ছেলে মোঃ নুর আলম মোল্লা (৪৯) ও তার ছেলে বাবু মোল্লা (২০)। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত প্রত্যেক আসামিকে ৬ মাস করে সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

[৩] শনিবার রাতে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মোঃ নুর আলম মোল্লার বসত বাড়িতে দুইজন লোক বিরল প্রজাতির একটি তক্ষকসহ অবস্থান করছে।

[৪] ওই সংবাদের ভিক্তিতে র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা কবির-এর নেতৃত্বে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নুর আলম মোল্লা (৪৯) ও তার ছেলে বাবু মোল্লাকে (২০) তক্ষকসহ হাতে নাতে গ্রেফতার করে।

[৫] পরে গ্রেফতারকৃত পিতা-পুত্রকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির বন্যপ্রাণী সংরক্ষন আইন ২০১২ এ ০৫ ধারা মোতাবেক প্রত্যেক আসামিকে ৬ মাস করে সশ্রম কারান্দাদেশ দেন। উদ্ধারকৃত তক্ষকটি রাজৈর বন বিভাগের মাধ্যমে রাজৈর বনে অবমুক্ত করা হয়। দন্ড প্রাপ্তদের মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ