শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাথরঘাটা ও মাওয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে সামুদ্রিক মাছ, এবং রেনু পোনাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটার বিষখালি নদীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি সামুদ্রিক মাছ, ৩টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন। এছাড়া পৃথক অভিযানে মাওয়া থেকে ১৫ লাখ গলদা রেনু পোনাসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, রোববার ভোরে বিষখালী নদীতে অভিযানকালে আটক জেলেদের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলেদের জরিমানা করা হয়েছে এবং মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

তিনি আরও জানান, শনিবার মধ্যরাতে কোস্ট গার্ডের পদ্মাসেতু কম্পোজিট স্টেশন মাওয়ার একটি দল শিমুলিয়া ২নং ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক দুটি মিনি ট্রাক আটক করে। পরে সেগুলোতে তল্লাশি চালিয়ে ৭৫টি ছোট-বড় ড্রামে থাকা ১৫ লাখ পিস গলদা রেনু পোনাসহ ৫ জনকে আটক করে। আটকরা হলেন- রিয়াজ (৪০), জাহিদ (৫৫), মুরাদ উদ্দিন (৪৫), জহির (৪৫) এবং আবিদ (৪০)। জব্দ মিনি ট্রাক ও আটকদের উপজেলা মৎস্য কর্মকর্তা কাছে হস্তান্তর করা হয় এবং রেনু পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সর্বমোট ৬৫দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান এবং বানিজ্যিক ট্রলার দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষ্যে কোস্ট গার্ডের দায়িত্বাধীন সমুদ্র এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়