শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেতানিয়াহুর বাড়ির সামনে ফের প্রতিবাদ-বিক্ষোভ

রাশিদুল ইসলাম : [২] এর আগে প্রতিবাদ ও বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করতেন। এবার তারা নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জনস্বার্থ এবং সুরক্ষার বিরুদ্ধে একটি অর্থহীন যুদ্ধে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ আনছেন। নেতানিয়াহু বিশ্বে ইসরায়েলের ভাবমূর্তীর ব্যাপক ক্ষতি সাধন করেছেন। জেরুজালেম পোস্ট

[৩] প্রতিবাদ ও বিক্ষোভের আয়োজককারীরা বলেন আল-আকসা মসজিদে ফের ইসরায়েলের সেনাবাহিনী যে মারধর ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এজন্যে নেতানিয়াহুর নেতৃত্ব দায়ী। সংখ্যাগরীষ্ঠ ইসরায়েলি রাজনীতিবিদরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন।

[৪] আয়োজকরা ইসরায়েলকে নেতানিয়াহুর বিপজ্জনক নেতৃত্ব থেকে মুক্তি দিয়ে শান্তি স্থাপনের আহবান জানান। ইন মাতসাভ, ব্লাক ফ্লাগস ও দি পিঙ্ক ফ্রন্স নামে বেশকয়েকটি সংগঠন এ প্রতিবাদ ও বিক্ষোভের আয়োজন করে।

[৫] এসব সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় পরিস্থিতি জরুরি অবস্থার মত। দুর্নীতিবাজ একজন নেতা তার শেষ গন্তব্যে পৌঁছে গেছেন। একাধিকবার তিনি সীমা অতিক্রম করেছেন এবং ইসরায়েলকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছেন।

[৬] ইসরায়েলের দি মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট (এমকিউজি) জানিয়েছে অবিলম্বে একটি বিল উপস্থাপন করা হবে যেখানে ইসরায়েলিদের নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়ার জন্যে অপরাধে অভিযুক্ত কাউকে মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসাবে কাজ করা থেকে বিরত রাখার প্রস্তাব রাখা হবে। কারণ ইসরায়েলের পরিস্থিতি গুরুতর, নেতানিয়াহুকে নিয়ে সবাই উদ্বিগ্ন এবং তিনি তার নেতৃত্ব এভাবে আর চালিয়ে যেতে পারেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়