শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক গোলেই মুলারের ৪৯ বছরের রেকর্ড ভাঙলেন বায়ার্নের লেভানডোস্কি

স্পোর্টস ডেস্ক : [২] ম্যাচের একেবারে অন্তিম লগ্নে জ্বলে ওঠেন এই বায়ার্ন মিউনিখের এই পোলিশ তারকা। শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে অগসবুর্গের জালে বল জড়িয়ে কিংবদন্তি গার্ড মুলারকে টপকে যান লেভানডোস্কি। বুন্দেস লিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হয়ে যান তাতে।

[৩] লেভানডোস্কি ভেঙে দিলেন ৪৯ বছরের পুরোনো রেকর্ড। এতদিন বুন্দেস লিগায় এক মৌসুমে সর্বাধিক ৪০ গোলের রেকর্ড ছিল গার্ড মুলারের দখলে। ১৯৭১-৭২ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে লিগে ৪০ গোল করেছিলেন গার্ড মুলার। আর লেভানডোস্কি ৪১ গোল করে এবারের বুন্দেস লিগা শেষ করলেন।

[৪] বায়ার্নের বুন্দেস লিগা নিশ্চিত হয়েছিল আগেই। লেভানডোস্কি কীর্তি গড়া লিগে নিজেদের শেষ ম্যাচে অগসবুর্গকে তারা হারিয়েছে ৫-২ ব্যবধানে। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়