শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ১২:২৩ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে ওড়নার ফাঁস দিয়ে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আবু মুত্তালিব মতি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মোবাইল ফোন দেখা ও পারিবারিক কলহের কারনে তন্দ্রা ভৌমিক (১৫) নামের এক দশম শ্রেনির স্কুল ছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার ২২ মে দুপুরে উপজেলার সান্তাহার রথবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তন্দ্রা ভৌমিক এই এলাকার উত্তম ভৌমিকের মেয়ে এবং সান্তাহার হার্ভে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তন্দ্রা ভৌমিক দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন নেট ব্যবহার করার কারনে গতকাল শনিবার ২২ মে সকালে তন্দ্রাকে তার বাবা মেয়েকে শাসন করেন। এতে স্কুল ছাত্রী তন্দ্রা ভৌমিক অভিমান করে তার লেখা পড়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করেন। দুপুরে খাবার সময় হলে তার মা তাকে ডাকতে গেলে ঘরের ফ্যানের সাথে ওড়নার ফাঁস দিয়ে তন্দ্রাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তন্দ্রার লাশ উদ্ধার করেন।

সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাাম জানান, কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়