শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৯:০৮ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন করে আরও ৫টি প্রতিষ্ঠানকে ব্লাক ফাঙ্গাসের প্রতিষেধক তৈরির অনুমোদন দিলো ভারতের কেন্দ্রীয় সরকার

মাহামুদুল পরশ: [২] শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ব্লাক ফাঙ্গাসের প্রতিষেধক অ্যামফোটেরিসিন-বি এর উৎপাদন বৃদ্ধি করতে এই লাইসেন্স দেওয়া হয়েছে। একই বিবৃতিতে আরও জানানো হয়েছে, জুলাই থেকে প্রতি মাসে প্রায় ১ লাখ ১১ হাজার অ্যামফেটেরিসিন উৎপাদিত হবে। এনডিটিভি,হিন্দুস্তান টাইমস

[৩] সংক্রমণের শুরুতে অ্যামফোটেরিসিন-বির মাধ্যমে চিকিৎসা চলছিলো। তবে সম্প্রতি এই ফাঙ্গাসের প্রতিষেধক স্বল্পতার বিষয়টি উঠে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। তারপরই হায়দ্রাবাদের এনএটিসিও ফার্মাসিউটিক্যালস, ভাদোধারার অ্যালেমবিক ফর্মাসিউটিক্যালস, গুজরাটের গুফিক বায়োসায়েন্সেস লিমিটেড, পুনের ইমকিউর ফর্মাসিউটিক্যালস এবং গুজরাটের লাইকাকে অ্যামফোটেনিসিন-বি উৎপাদনের জন্য লাইসেন্স প্রদান করা হয়।

[৪] স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি মাসে বিদেশ থেকে আরও ৩ লাখ ৬৩ হাজার অ্যামফোটেরিসিন-বি আমদানি করা হবে। করোনার এই পরিস্থিতির মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে ব্লাক ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধির ঘটনা আসতে থাকে কেন্দ্র্।ে এরপর এই ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়