শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এয়ার ইন্ডিয়ায় সাইবার হামলা, বিশ্বের ৪৫ লাখ গ্রাহকের তথ্য ক্ষতিগ্রস্ত

সুমাইয়া ঐশী: [২] ভারতের সরকারি বিমান সংস্থাটি বলছে, এই হামলা হয়েছে ডেটা সার্ভারে। ফলে দেশ বিদেশের প্রায় ৪৫ লাখ গ্রাহকের পাসপোর্ট, টিকিটের তথ্য, এমনকি ক্রেডিট কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্রেডিট কার্ডের সিভিভি এবং সিভিসি নাম্বার ঐ সার্ভারে ছিলো না। ফলে এ তথ্যগুলো সুরক্ষিত আছে। বিবিসি

[৩] এই সাইবার হামলার পেছনে কে বা কারা আছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। ২০১১ সালের ২৬ আগস্ট থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ঐ সার্ভারে সংরক্ষিত সমস্ত তথ্যই এখন হ্যাকারদের আওতায়। ফলে গ্রাহকদের দ্রুত পাসওয়ার্ড বদলের অনুরোধ জানানো হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] এর আগে, ২০১৮ সালে সাইবার হামলায় একটি ব্রিটিশ বিমান সংস্থার ৪ লাখ গ্রাহকের ব্যক্তিগত ও ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য হ্যাকারদের কবলে পড়ে। এর ফলে গত বছর ২৬ মিলিয়ন ডলার জরিমানাও গুনতে হয় এয়ার ইন্ডিয়াকে। সম্পাদনা : মোহাম্মদ রকিব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়