শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন বন্ধে সম্মত হয়েছে জি-৭ দেশগুলো

লিহান লিমা: [২] এ বছরের মধ্যে কয়লা বিদ্যুত প্রকল্পে রাষ্ট্র কর্তৃক অর্থায়ন বন্ধে সম্মত হয়েছে ৭টি শিল্পোন্নত দেশের সংগঠন জি-৭। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ কার্বনমুক্ত করতে সম্মত হয়েছে দেশগুলো। ‘কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য’ বিশ্বের প্রধান এই গাড়ি প্রস্তুতকারী দেশগুলো জানায়, তারা এই দশকের মধ্যেই পেট্রোলচালিত জ্বালানি থেকে বের হয়ে আসবে। ফ্রান্স২৪

[৩] জার্মানির পরিবেশমন্ত্রী সেভেনজা স্কুলজি বলেন, ‘এটি সামনে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শিল্পোন্নত দেশগুলো এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করলে বাকি দেশগুলোও আমাদের পথ অনুসরণ করবে।’

[৪] ফ্রান্সের পরিবেশমন্ত্রী বারবারা পমপিল বলেন, ‘এটি বিশ্বকে দেয়া এক শক্তিশালী বার্তা যে, কয়লা ছিলো অতীতের জ্বালানি শক্তি এবং ভবিষ্যত জ্বালানি শক্তিতে এর কোনো স্থান নেই।’

[৫] জি-৭ দেশগুলোর এই সিদ্ধান্তকে জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে আসার একটি বড়সড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাত দেশের জলবায়ু ও পরিবেশ মন্ত্রীরা ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

[৬] জি-৭ দেশগুলো এই সিদ্ধান্তে একমত হওয়ার এক সপ্তাহ পূর্বে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানায়, যদি ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখতে হয় ও শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় তবে ভবিষ্যতে সব জীবাশ্ম জ্বালানি প্রকল্প বাতিল করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়