শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

আবুল কাশেম: সিলেটের জৈন্তাপুরের গৌরিশংকর গ্রামের এক মেয়ের সাথে রুপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে এনাম আহমেদ (২৮) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন এনাম বিভিন্ন সময় ঐ মেয়েকে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে তার আত্মীয়ের বাড়ীতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ধর্ষণে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে আসামী বিবাহের আশ^াসে গর্ভপাত ঘটায়। পরবর্তীতে এনাম একই গ্রামের অন্য আরেকটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। এসংক্রান্তে মেয়েটি বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর হতে আসামী এনাম আহমেদ পলাতক ছিল। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় জৈন্তপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে জৈন্তপুর মডেল থানা পুলিশ এজাহার নামীয় আসামীকে গ্রেফতারে সাড়াশি অভিযান পরিচালনা করে।

কিন্তু আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভ্যব হয়নি। তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ২১ মে ২০২১খ্রিঃ ধর্ষণ মামলার আসামী এনাম আহমেদকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে জৈন্তাপুর মডেল পুলিশ গ্রেফতার করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়