শিরোনাম
◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিস্তির এক হাজার টাকার জন্য দুধের সন্তানকে রেখে জেল যেতে হলো মাকে

ডেস্ক রিপোর্ট : মাত্র এক হাজার ১০ টাকা ঋণের কিস্তি পরিশোধ না করার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলায় নুরুন্নাহার বেগম নামের এক গৃহবধূকে চেক জালিয়াতি মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগ পাওয়া গেছে।

পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় বুধবার (১৯ মে) সকালে নুরুন্নাহার বেগমকে গ্রেফতার করে গৌরনদী থানা পুলিশ।

এসময় নুরুন্নাহার বেগমের কোলে তার ১২ মাস বয়সী দুধের সন্তান ছিল। সন্তানকে স্বামীর কোলে তুলে দিয়ে কান্নায় ভেঙে পড়েন নুরুন্নাহার বেগম।

ওই দিন দুপুরে নুরুন্নাহার বেগমকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ ঘটনা জানাজানি হলে পুরো উপজেলায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিচার দাবি করেন এলাকাবাসী।

অবশেষে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে জামিনে মুক্তি পান নুরুন্নাহার বেগম। কারাগার থেকে রাতে বাড়ি ফেরেন তিনি।

নুরুন্নাহার বেগম বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা সেলিম হাওলাদারের স্ত্রী। সেলিম হাওলাদার ক্ষুদ্র একজন ব্যবসায়ী।
সূত্র- সময়েরকণ্ঠস্বর

  • সর্বশেষ
  • জনপ্রিয়