শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৭:২১ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ ক্লাব টটেনহাম খেলোয়াড়ের সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে গ্রেপ্তার ৮

স্পোর্টস ডেস্ক : [২] সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইংলিশ ফুটবল ক্লাব টটেনহামের এক খেলোয়াড়ের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তদন্তের অধীনে আনা হয়েছে। বর্ণবাদের শিকার হওয়া ওই তারকার নাম প্রকাশ করা হয়নি।

[৩] ‘বর্ণবাদী শব্দ বা বর্ণবাদী আচরণ বা বর্ণ বিদ্বেষ জাগ্রত করার অভিপ্রায়ে লেখার’ সন্দেহের জেরে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪] এই বর্ণবাদী অপরাধের বিরুদ্ধে পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টটেনহাম। তারা এক বিবৃতিতে জানায়, আমাদের খেলা বা সমাজের কোথাও বর্ণবাদের ঠাঁই নেই। গত ১১ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের পর এই বর্ণবাদী আচরণের শিকার হন ওই স্পার্স তারকা।  দ্য সান, দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়