শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেপালে প্রধানমন্ত্রী ওলি ও বিরোধী জোট উভয়ের সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ

আসিফুজ্জামান পৃথিল: [২] শুক্রবার আরও গভীর হয়েছে নেপালের রাজনৈতিক সঙ্কট। এদিন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারির কাছে কেপি শর্মা ওলি এবং বিরোধী পক্ষ নিজেদের সরকার গঠনের দাবি পেশ করে। আউটলুক ইন্ডিয়া

[৩] ওলির দাবি, তার নিজ দল সিপিএন-ইউএমএল এর ১২১ ও জনতা সমাজবাদী পার্টি-নেপালের জেএসপি-এন) ৩২ আইনপ্রণেতা তাকে সমর্থন দিচ্ছেন। প্রেসিডেন্টকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করেছেন ওলি, জেএসপি-এন’র প্রেসিডেন্ট মহন্ত ঠাকুর ও পার্লামেন্ট নেতা রাজেন্দ্র মহন্ত। হিমালয়ান টাইমস

[৪] এর আগে নেপালি কংগ্রেস প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবা দাবি করেন, তার পেছনে ১৪৯ এমপি আছেন। তিনি অন্য নেতাদের নিয়ে প্রেসিডেন্ট ভবনে গিয়ে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে এসেছেন। এর ৬১জন নেপালি কংগ্রেস, ৪৮ মাওয়িস্ট সেন্টার, ১৩ জেএসপি আর ২৭জন ইউএমএল এর সদস্য।

[৫] এখন পুরো সিদ্ধান্ত বিদ্যা দেবি ভাণ্ডারির হাতে। নেপালি প্রেসিডেন্ট যাকে নিয়োগ দেবেন, তিনিই হিমালয়বেশ্টিত দেশটির প্রধানমন্ত্রী হবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়