শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধার বসতবাড়ি ভাংচুরের অভিযোগ

এইচ এম মিলন: [২] পুর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে এসকান্দার শিকদার নামে এক সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধার পরিবার। আজ শুক্রবার দুপুরে ওই ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার ও থানা সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৩] ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার মিয়ারহাটের ভবানীপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এসকান্দার শিকদার মারা যাওয়ার পর থেকেই তার বাড়িতে তার মেঝো ছেলে হিরন শিকদার পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে হিরন শিকদার তার পরিবারের সদস্যদের নিয়ে ঘর খালি রেখে বাহিরে ব্যক্তিগত কাজে যান।

[৪] এ সুযোগে হঠাৎ ৫/৬ জন দুর্বৃত্তের দল মিলে পুর্ব শত্রুতার জের ধরে খালি বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার ছেলে হিরন শিকদার কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৫] বীর মুক্তিযোদ্ধা এসকান্দারের স্ত্রী হালিমা বেগম বলেন, আমাদের বসতবাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে ,তাই আমরা থানায় অভিযোগ করেছি।

[৬] এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়