শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত ইঁদুরের জন্যে বিপাকে অস্ট্রেলিয়া

রাকিবুল রিফাত : [২] লাখ লাখ ইঁদুরের আক্রমণে কয়েক মাস ধরে চলছে এই অবস্থা। অবশেষে ফসল ও যন্ত্রপাতি বাঁচাতে বিষ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইঁদুরের উৎপাত সবচেয়ে বেশি দক্ষিণ অস্ট্রেলিয়াতে। ধারণা করা হচ্ছে শীতের কারণে ক্ষুধার্ত ইঁদুর মানুষের বাড়িতে ঢুকে পড়ছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন, ইঁদুর মারাই একমাত্র ভালো উপায়। বৃহস্পতিবার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা পাঁচ হাজার লিটার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর মারার বিষ মজুদ করেছে। এই বিষের একটি ডোজেই ইঁদুরের মৃত্যু হবে।

[৪] সরকারের এই পদক্ষেপকে ভালো নজরে দেখছে না অনেকে। অনেকে বিষ প্রয়োগে ইঁদুর নিধনের বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় অনেকে বলছেন খাদ্যশস্য বাঁচাতে এই কেমিক্যাল দিয়ে ইঁদুর মারতে গেলে অন্য প্রাণীও হুমকিতে পড়তে পারে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়