শিরোনাম
◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০২:৪৭ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: অস্ট্রেলিয়ার অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহে বাংলাদেশ কি কোনো উদ্যোগ নিয়েছে?

ফজলুল বারী: করোনা টিকা নিয়ে নানা দেশের নানা সংকট! বাংলাদেশ টিকা পাচ্ছে না আবার অস্ট্রেলিয়া পাচ্ছেনা টিকা নেবার লোক! বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটার বড় দরকার বাংলাদেশের। কয়েকটা রক্ত জমাটের ঘটনার পর এ টিকা থেকে অনেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। মূলত এখন ফাইজারের টিকা দেয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত নাগরিকদের ১ শতাংশকে টিকা দেয়া সম্ভব হয়েছে! অনেকে মনে করছেন অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় নাগরিকরা টিকার বিষয়কে গুরুত্ব দিচ্ছেন না। শুধু করোনা টিকা না শীতে যে ফ্লু ভ্যাকসিন দেয়া হয় সেটিও অন্য বছরের চেয়ে কম মানুষ দিয়েছেন। আসল এক বাস্তবতা অস্ট্রেলিয়ার আমজনতা কাজ ছাড়া কিছু বোঝে না। এরজন্য নির্বাচনে ভোট দিতে বাধ্য করতে এদেশে জরিমানার ব্যবস্থা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরোধীদল লেবার পার্টি অভিযোগ করেছে সরকারি প্রচারণার দুর্বলতায় মানুষকে করোনা টিকার ব্যাপারে আগ্রহী করা যায়নি। সরকারি দল অভিযোগ নাকচ করে বলেছে প্রচারণার এবং টিকার অবকাঠামোর জন্য তারা এখন পর্যন্ত ৪০ মিলিয়ন ডলার খরচ করেছে। অস্ট্রেলিয়ার অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহে বাংলাদেশ কোনো উদ্যোগ নিয়েছে কী? সেগুনবাগিচার পররাষ্ট্র দফতরে যারা যান তারা কী এ ব্যাপারে খোঁজ নেবেন? সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ