শিরোনাম
◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে ৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা

এম কে আই জাবেদ: [২] কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল বাজার থেকে মাদকসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ।

[৩] বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় একটি মোটর সাইকেলে করে ৩জন মাদক পাচারকারীদের গতিবিধি সন্দেহ জনক হলে স্থানীয় জনতা তাদের জিঙ্গাসাবাদ করে ও তাদের শরীলে মোড়ানো অভিনব কায়দায় মাদক পাচারের কথা শিকার করেন। এলাকার লোকজন তাদেরকে শ্রীকাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ ইসলাম মেম্বারে দোকানে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশকে সংবাদ দেয়।

[৪] বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, মাদকসহ ৩ জনকে আটকের সংবাদ পেয়ে এস আই কাজী শাহ নেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশী মদ ও তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো- হ, ৫৩-০৮১৯ একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

[৫] আটকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আয়নারগোপ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে খোকন (২১), কুমিল্লা চান্দিনার ছিমন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইয়াছিন সজিব (২০), ব্রহ্মণবাড়ীয়া কসবা থানার গঙ্গাসাগর এলাকার রমজান মিয়ার ছেলে মোঃ হাসান বিজয় (১৯)। আটকৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়