শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিণাকুন্ডুতে বাস চাপায় দুই যুবক নিহত

মাহফুজুর রহমান: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর জামতলা নাম স্থানে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু তালেব (৩৫) ও আক্তার হোসেন (৩৬) নামে দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আবু তালেব হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে ও আক্তার হোসেন একই উপজেলার হামিরহাটী গ্রামের মনছের আলীর ছেলে। ঘটনাটির সত্যতা স্বীকার করে পুলিশ বুধবার রাতে জানান, হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়কের চাঁদপুর জামতলা মিলের কাছে একটি মটরসাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহি বাসটি ফুটপাতে উঠে পড়ে।

দুর্ঘটনায় প্রথমে মটরসাইকেল আরোহী আক্তার হোসেন ও পরে পাশ দিয়ে হেটে যাওয়া আবু তালেব নিহত হন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আছে। এদিকে পাশাপাশি গ্রামের দুই যুবক নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়