শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণমাধ্যমে মুখ খোলায় টিগ্রের হাসপাতালে সশস্ত্র অভিযান ইথিওপিয়ান সেনাবাহিনীর

সুমাইয়া ঐশী: [২] টিগ্রে থেকে সেনাবাহিনী সরিয়ে নেবে ইরিত্রিয়া এমনটাই কথা ছিলো। সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে বলেও জানিয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। তবে পুরোটাই যে রাজনৈতিক চাল, তা প্রকাশ হতে সময় লাগেনি। বেরিয়ে এসেছে দুই দেশের সেনাবাহিনীর যৌথ অত্যাচারের চিত্র। সিএনএন, ওয়ার্ল্ড নিউজ এরা

[৩] সম্প্রতি টিগ্রের হাসপাতালে মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ঐ অঞ্চলের চিকিৎসকরা। সিএনএন এর অনুসন্ধানে এনিয়ে মুখ খুলে চিকিৎসকরা জানান, এসব সহায়তা আটকে দিচ্ছে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনাবাহিনী। এরপরই চলতি সপ্তাহের শুরুতে ম্যাশিনগান ও গ্রেনেড নিয়ে টিগ্রের হাসপাতালে অভিযান চালায় ইথিওপিয়ার সেনাবাহিনী।

[৪] টিগ্রের চিকিৎসকরা বলছেন, এ বিষয়ে যারা গণমাধ্যমে কথা বলেছে এবং তথ্য সরবরাহ করেছে তাদের খোঁজে আসে সেনারা। তাদের দাবি, এসব তথ্য দিয়ে দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে। তবে এর আগেই, হাসপাতাল থেকে পালিয়ে যান অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগী।

[৫] সোমবারও হামলা চালানো হয়। যেসব চিকিৎসক সেনাবাহিনীকে সহযোগিতা করবে না তাদের একটি তালিকা চাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে মানবাধিকার সংগঠন এমএসএফও। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়