শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক নয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে জাতি উপকৃত হবে: হানিফ

সমীরণ রায়: [২] প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার ঘটনায় নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গত মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে দ্বিমত প্রকাশ করেন তিনি। হানিফ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান।

[৩] মাহবুব-উল আলম হানিফ তার ফেসবুকে লেখেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয় বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ ও জাতি উপকৃত হবে। হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল এটি জানান। এদিকে হানিফের স্ট্যাটাসে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন অসংখ্য গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়