শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিউনিশিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার

রাকিবুল রিফাত:[২] উত্তর আফ্রিকার দেশটির উপকূলে নৌকাডুবিতে আরোও অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। দ্য গার্ডিয়ান

[৩] নিখোঁজ ব্যক্তিদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এরা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন বলে জানা গেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

[৪] তিউনিশিয়া সরকারের একজন মুখপাত্র বলেছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন। অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবছর লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয় অনেক অভিবাসনপ্রত্যাশী। উন্নত জীবন যাপনের আশায় মৃত্যু ঝুঁকি নিয়ে যাওয়ার সময় প্রায় এ অঞ্চলে নৌকাডুবির ঘটনা ঘটে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়