শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এরদোগানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র

রাকিবুল রিফাত: [২] তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সম্প্রতি ইহুদি জনগণের বিষয়ে ও মার্কিন নীতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। সেটির তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। রয়র্টাস

[৩] এক বিবৃতিতে নেড প্রাইস বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোগান এবং অন্যান্য তুর্কি নেতাদের প্রতি উত্তেজনামূলক মন্তব্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। যা সহিংসতাকে আরো বাড়াবে।

[৪] অবশ্য এরদোগানের কোন মন্তব্যকে ইহুদি বিরোধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্র নির্দিষ্ট করে কিছু বলেনি। তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের পক্ষে সবসময়ই কথা বলে থাকেন। সম্প্রতি তিনি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ও বর্তমান সংঘাতময় পরিস্থিতির জন্যে যুক্তরাষ্ট্রকে দায়ি করেন। বিষয়টিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়