শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘খারাপ কর্মকর্তাদের’ রক্ষার নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্রের পুলিশ ইউনিয়নগুলো

মাহামুদুল পরশ: [২] গতবছরের জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর এই সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ এবং আইনপ্রয়োগকারী সংস্থার ইউনিয়নগুলো। বিভিন্ন সময়ে জনসাধারনের সাথে পুলিশের খারাপ ব্যবহারেরও এখন সমালোচনা করছে এই সংস্থাগুলো। সিএনএন

[৩] সাধারণত দ্বায়িত্ব পালন করতে গিয়ে কোন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যাতে কোন প্রকার অবিচারের শিকার না হয়, তা নিশ্চিত করতেই এই ইউনিয়নগুলো প্রতিষ্ঠা করা হয়েছিলো। কিন্তু সময়ের সঙ্গে শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের জন্য আইনি লড়াইয়ের জন্য এই সংস্থাগুলোর মূল উদ্যেশ্য হয়ে উঠেছিলো।

[৪] জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের কয়েক বছর আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বদৌলতে বিভিন্ন সময় পুলিশ এবং আইনপ্রয়োগকারী সংস্থার কর্মীদের অসৎ আচরন সামনে আসতে থাকে।

[৫] এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পুলিশ এবং আইনপ্রয়োগকারী সংস্থার ইউনিয়নগুলোর সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে এখন থেকে তারা পুলিশদের আইনি সহয়তার পাশাপাশি খারাপ পুলিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়