শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মামলার প্রতিবাদ ও অবিলম্বে তার মুক্তি দাবি করেছে উইমেন এডিটরস গিল্ড

দায়িত্বপালনরত অবস্থায় সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে ৫ ঘন্টারও বেশি সময় ধরে আটক রেখে তারপর মামলা দায়ের এবং অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও তাকে হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে উইমেন এডিটরস গিল্ড। উইমেন এডিটরস গিল্ড এক বিবৃতিতে জানায়  সাংবাদিক যে কোনো উপায়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করলেও তাকে আটকে রেখে শারীরিক নির্যাতনের কোনো আইনি অধিকার নেই। বাংলাদেশের আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ। রোজিনা ইসলামের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে অবিলম্বে পুলিশে সোপর্দ করাটাই ছিল যুক্তিযুক্ত কাজ কিন্তু তাকে অনৈতিক ভাবে আটক রেখে নির্যাতন করা এবং পাঁচ ঘন্টা পরে থানায় মামলা দায়ের শুধু ভয়ংকর অপরাধই নয় বরং বাংলাদেশের সাংবাদিকতাকে হত্যাচেষ্টার সামিল। রোজিনা ইসলামকে এরকম আটক রাখার ঘটনাটি বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাসে একটি কালো দিন হয়ে থাকবে।

বিবৃতিতে আরো বলা হয় স্বাধীন সাংবাদিকতার জন্য পরিবেশ সৃষ্টি করা গণতান্ত্রিক সরকারের অন্যতম দায়িত্ব। উইমেন এডিটরস গিল্ডের পক্ষ থেকে সাংবাদিক রোজিনাকে অবিলম্বে মুক্তি দিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের যে নারী কর্মকর্তা রোজিনাকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন তিনি সহ অন্যদেরকে বিচার ও শাস্তির আওতায় আনার দাবী জানানো হয়। উইমেন এডিটরস গিল্ড বিশ্বাস করে যে, রোজিনা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত হয়েই স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে আটক রেখে নির্যাতন চালিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ি ব্যক্তিদের শাস্তি না দেয়া গেলে বাংলাদেশের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কন্ঠরোধের যে অভিযোগ আন্তর্জাতিক ভাবে আলোচিত সেটিই প্রমাণিত হবে।

উইমেন এডিটরস গিল্ড একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে এহেন জঘন্য ও বর্বরতর আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে  প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়