শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১২:১৬ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ১২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরায় দু’দলের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়াছিন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার সন্ধ্যায় উপজেলার কাচারিকান্দি গ্রামের শাহ আলম মেম্বার ও ফজলু মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন রুবেল, বাহক ও সাগর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকার মো. হবি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও ফজলু মেম্বারের সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় উভয় দলের কয়েক শতাধিক লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়াসহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। একপর্যায়ে ইয়াছিনের বুকে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখানো এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযান চলছে।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখানো পর্যন্ত ৭ থেকে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
সূত্র- দেশরূপান্তর

  • সর্বশেষ