শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় গৃহবধূকে হত্যা

ইমদাদুল হক :[২] সাভারের আশুলিয়া থানার চাকলগ্রামে পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরই নিহত রোকসানার স্বামী ইয়ার হোসেন, শাশুড়ি মনরা বেগম, ননদ তানিয়া, আলিয়া আক্তার এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। সোমবার সকালে আশুলিয়া থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

[৩] জানা গেছে, ধামরাইয়ের বড়াটিয়া গ্রামের চান মিয়ার মেয়ে রোকসানা আক্তারের সঙ্গে সাভারের আশুলিয়ার চাকলগ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে ইয়ার হোসেনের প্রায় ১১ বছর আগে বিয়ে হয়। তাদের রাব্বি নামে ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

[৪] নিহতের বোন সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, রোববার পারিবারিক কলহের জেরে রোকসানাকে শ্বাসরোধে হত্যার পর শিশুপুত্র রাব্বিকে নিয়ে তার স্বামী, শাশুড়ি ও ননদরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

[৫] আমার বোন রোকসানার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।এঘটনায় আশুলিয়ার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিউটি অফিসার নিশ্চিত করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়