শিরোনাম
◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ◈ সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপানি ধনকুবের ইউসাকু মাইজাওয়া এই ডিসেম্বরে স্পেস স্টেশনে যাবেন, ২০২৩ সালে চাঁদে

সালেহ্ বিপ্লব: [২] চাঁদের চারদিকে ঘুরে আসতে আগেই স্পেসএক্সের সঙ্গে চুক্তি করে রেখেছেন এই বিলিওনিয়ার। এর মধ্যে আবার ইচ্ছে হয়েছে, চন্দ্র-ভ্রমণের আগে দেখে আসবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। স্পেসডটকম

[৩] সব কিছু ঠিক থাকলে ইউসাকু মাইজাওয়া ডিসেম্বরের ৮ তারিখ কাজাখস্তানের বাইকোনার কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ স্পেসক্র্যাফটে চড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা করবেন। ১২ দিনের এই মিশনে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক কোম্পানি স্পেস এডভেঞ্চারস।

[৪] রাশিয়ার এই মহাকাশযানে তিনটি সিট। বিলিওনিয়ারের সঙ্গে থাকবেন রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিন এবং চিত্র পরিচালক ইয়োজো হিরানো। এই পরিচালক পুরো অভিযানের ভিডিও ধারণ করবেন।

[৫] স্পেস এডভেঞ্চারসের মাধ্যমে ইস্যু করা এক বিবৃতিতে ইউসাকু মাইজাওয়া বলেন, মহাকাশে জীবনটা কেমন, আমি জানতে খুব আগ্রহী। আমি নিজেই বিষয়টা দেখতে চাই। আর তা শেয়ার করতে চাই আমার ইউটিউব চ্যানেলে।

[৬] স্পেস স্টেশনে যাওয়ার আগে অনেক কিছু শিখতে হবে ইউসাকু মাইজাওয়া ও সঙ্গী চিত্রপরিচালককে। অপর সফরসঙ্গী আলেকজান্ডারকে নিয়ে আসছে জুন মাসে তারা তিন মাসের একটি প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন। মস্কোর ঠিক বাইরেই স্টার সিটিতে এ প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়