শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৩:৫৩ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় গোবর-গোমূত্র কাজ করে না বলায় ভারতে সাংবাদিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ভারতের মণিপুর রাজ্যের বিজেপি নেতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় একজন সাংবাদিক ও এক রাজনৈতিককর্মীকে গ্রেফতার করা হয়ছে। সূত্র : আনন্দবাজার

সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিককর্মী ইরেন্দ্রো লেইচম্বমকে বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য বিজেপির সহ-সভাপতি উশাম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দ মেতেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালতে তোলা হলে দুজনকে ১৭ মে অবধি পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ দুজন মণিপুর বিজেপির রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিংহের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিজেপি নেতার মৃত্যুর পর ওই সাংবাদিক ও রাজনৈতিক কর্মী লেখেন, ‘গোবর ও গোমূত্র কাজ করে না।’

এর আগেও সাংবাদিক কিশোরচন্দ্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে দুটি ভিন্ন মামলায় দুবার গ্রেফতার করা হয়েছিল। মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়