শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এটাই কি প্রাপ্য আমাদের’, ভাইরাল ভিডিওতে ফিলিস্তিনি শিশুর প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাতে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বাবা-মা ও স্বজন হারিয়েছে অনেক শিশু। আহত অসংখ্য জনের মধ্যেও শিশুদের সংখ্যা কম নয়। স্বজন হারানো এমনই এক দশ বছরের শিশু নাদাইন আবদেল-তাইফ। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত প্রতিবেশী বাড়ির সামনে তার অসহায় আকুতির একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাট্রিবিউন

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছে। ওই হামলায় প্রতিবেশী ৮ শিশু ও ২ নারী নিহত হয়েছে। একদিনে ভিডিওটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ১০ বছরের মেয়েটির দুচোখ কান্নার পানিতে ভরে আছে।

ইট, কাঠ, বালি,পাথরের স্তূপে পরিণত হওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে সে বলছে, আমি এখন কী করব? কী করে সামলাব? আমার তো মোটে ১০ বছর বয়স। এসব আর সহ্য করতে পারছি না!

সে আরও বলছে, আমি সবসময়ই অসুস্থ থাকি, কিছুই করতে পারি না। বয়স মাত্র ১০।

কাঁপা কাঁপা গলায় নাদাইন আরও বলছে, আমি আমার দেশবাসীকে সাহায্য করতে ডাক্তার হতে বা কিছু একটা করতে চাই। কিন্তু কী করব, আমি তো একজন শিশু! আমার ভয় করছে। আমার নিজের লোকজনের জন্য আমি যে কোনও কিছু করব কিন্তু কী করতে হবে, সেটা জানি না।

ভিডিওতে ইসরায়েলি হামলার কারণ জানতে চেয়ে সে বলেছে, আমরা কী করেছি? এটাই কি প্রাপ্য আমাদের?

  • সর্বশেষ