শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত-আফগানিস্তান খুব একটা ভালো দল না; দলের সবার চেষ্টায় আমরা জিততেই পারি: জামাল

স্পোর্টস ডেস্ক: [২] ঈদের ছুটি শেষে বাংলাদেশ দলে শুরু হয়ে গেছে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি। রোববার (১৬ মে) চোটের কারণে বিশ্বনাথ ঘোষ ছাড়া বাকি সবাই ক্যাম্পে ফিরেছে। সূচি অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর মাঝে ভারত ও আফগানিস্তানের ম্যাচ জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

[৩] বাস্তবতা হলো, ভারত (১০৫তম) ও আফগানিস্তান (১৪৯তম) -দুটি দলই বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে। কিন্তু জামাল ভূঁইয়ার মতে, ওরা যতই এগিয়ে থাকুক না কেন; মানের দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে খুব একটা পার্থক্য নাকি নেই। বাংলাদেশ অধিনায়ক তাই দুই দলের বিপক্ষেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। যদিও আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। আর ভারতের সঙ্গে ১-১ ড্র করে বাছাই পর্বে একমাত্র পয়েন্ট জুটেছে।

[৪] র‌্যাংকিয়ে ১৮৪তম দল বাংলাদেশের অধিনায়ক ৩১ বছর বয়সী জামাল ভূঁইয়া বলেন, আমি আগেও বলেছি ভারত ও আফগানিস্তানের খেলোয়াড়রা আমাদের মতোই। আমার প্রত্যাশা ভালো একটা লড়াই, ভালো একটা ম্যাচ। আমার মনে হয়, আমরা ওদের বিপক্ষে জিততে পারি। কারণ ওরা এত ভালো (দল) না।

[৫] আফগানিস্তানের বিপক্ষে আমরা প্রথম ​লেগে যখন খেলেছি, অনেক সুযোগ মিস করেছি। ভারতের বিপক্ষে আমরা শেষ মুহূর্তে গোল খেয়েছি। এটা আমাদের দুর্ভাগ্য। ওরা বল বেশি নিয়ন্ত্রণ করবে কিন্তু আমরা প্রতি-আক্রমণে ভালো। - কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়