শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট না খেলা নিয়ে গুজবে রেগে আগুন ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক: [২] বেশ কিছুদিন ধরেই ইনজুরি খুব ভোগাচ্ছে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে। চোটের কারণে বিগত কয়েক মাস নিয়মিত খেলতেও পারেননি এই ডানহাতি পেসার। তাইতো ৩১ বছর বয়সী ক্রিকেটার স্থান পাননি ইংল্যান্ডে ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সফরে। তাই গুঞ্জন উঠেছিল, ভুবনেশ্বর নাকি টেস্ট খেলতে চান না।

[৩] নির্বাচকরাও ভুবনেশ্বরের মত ক্রিকেটারের দলে না থাকার কারণ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেননি। ফলে গুঞ্জন দানা বাঁধতে থাকে। ভারতে ক্রিকেট নিয়ে মানুষের যে আবেগ, তা খুব কম বিষয় নিয়েই আছে। ভুবনেশ্বরের মত তারকা টেস্ট খেলতে চান না, এমন খবর ছড়িয়ে পড়তেও তাই সময় লাগেনি। যদিও এমন গুজবে রেগে আগুন ভারতের তারকা ক্রিকেটার।

[৪] এক টুইট বার্তায় ভুবনেশ্বর বলেন, আমি টেস্ট খেলতে চাই না বলে খবর বেরিয়েছে। এটা স্পষ্ট করে দিতে চাই যে, নির্বাচিত হব কি না সেই কথা না ভেবেই আমি সবসময় নিজেকে তিন ফরম্যাটের জন্য প্রস্তুত রাখি এবং ভবিষ্যতেও তাই করব। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়