শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০১:২৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটকের ৪ ঘণ্টা পর বাংলাদেশী কৃষককে ফেরত দিল বিএসএফ

ডেস্ক রিপোর্ট: রোববার (১৬ মে) সকাল ১০টা ২০ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে কৃষককে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একুশে টিভি

পেশায় কৃষক আব্দুল মালেক মোল্লা (৬৫) নামে ওই ব্যক্তিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার মৃত আমির মোল্লার ছেলে।

এর আগে সকাল ৬টার দিকে ছলিমেরচর সীমান্তে নিজ ক্ষেতে কাজে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তবে বিএসফের দাবি, আব্দুল মালেক মোল্লা অবৈধভাবে ভারতে ঢুকে পড়লে তাকে আটক করে তারা।

বিজিবি সূত্র জানায়, কৃষক আব্দুল মালেক মোল্লা নিজ ক্ষেতে কাজে গেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিনা উস্কানিতে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে এবং তাকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র পাঠায় বিজিবি। পত্র পেয়ে সকাল ১০টায় ৮৫/১৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানস ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি অমিত কুমার সাহা এবং বিজিবি’র পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার বিদ্যুৎ কুমার।

পতাকা বৈঠক শেষে বেলা ১০টা ২০ মিনিটে আটক বাংলাদেশী কৃষক আব্দুল মালেক মোল্লাকে ফেরত দেয় বিএসএফ।

এনএস/

  • সর্বশেষ