শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে কালবৈশাখীর সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

মঈন উদ্দীণ: [২] রাজশাহীতে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কালবৈশাখীর ঝড়-বৃষ্টির সময় তাদের মৃত্যু হয়। এর মধ্যে বাগমারায় তিনজন ও বাঘায় একজন। তবে বাগমারায় নিহত তিনজনের মধ্যে দুইজনের বাড়ি দুর্গাপুর উপজেলায়।

[৩] নিহত হলেন, জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার আলীর ছেলে বাবু ইসলাম (২৩), একই গ্রামের মৃত সাইদুল চৌকিদারের ছেলে রনি ইসলাম (৩৩), বাগমারা উপজেলার হাজড়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৫) ও বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম বাবু (৩২)।বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ জানান, দুর্গাপুরের বাবু ও রনিসহ চারজন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভাল সুলতানপুর তালতালি নদীর পাড়ের একটি আমগাছে আম পাড়ছিল।

[৪] বিকেল ৪টার দিকে বজ্রপাতে চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহেরপুর একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে বাবু ও রনিকে মৃত ঘোষণা করে। বাকি দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে। জনৈক ব্যক্তির বাগান কিনে তারা আম পাড়তে গিয়েছিল।

[৫] ওসি বলেন, উপজেলার হাজড়াপুকুর গ্রামের ঝড়-বৃষ্টির সময় মাঠ থেকে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ও হাবিবুর নামের দুইজন আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা নিজামকে মৃত ঘোষণা করে।

[৬] আপরদিকে, বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, বিকেল পৌনে ৩টার দিকে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ