শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের জন্যও পর্যাপ্ত টিকা মজুত নেই: ‘হু’

রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’এর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস দরিদ্র দেশগুলোতে করোনাভাইরাসের টিকা সরবরাহের ওপর জোর দেওয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিশু-কিশোরদের টিকা দেওয়ার পরিকল্পনা পিছিয়ে আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করা উচিত। স্থানীয় সময় গত শুক্রবার গেব্রেয়াসুস আরও বেশি টিকা সরবরাহের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান।

[৩] জেনেভায় ভার্চুয়াল সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস বলেন, তিনি বুঝতে পারছেন কেন কিছু দেশ শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দিতে চাইছে। তবে তিনি বলেন, এখন তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আরও বলেন, নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার মতো পর্যাপ্ত টিকা মজুত নেই। হাসপাতালগুলোতেও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে। মহামারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় বেশি মারাত্মক হতে পারে। এর মধ্যে ভারতের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে জানান তিনি। ভারতে অনেক স্বাস্থ্যকর্মী এখনো টিকা পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়