শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরোনো কোমড়ের চোটে শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল হোসেন

রাহুল রাজ : [২] ডানহাতি এ পেসারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। যতটুকু জানা গেছে, এ পেসারকে ছাড়া পরিকল্পনা সাজাচ্ছে দল।

[৩] নিউ জিল্যান্ড সফর থেকে দেশে ফেরার পর মাঠে ফেরেননি রুবেল। কোমড়ের পুরোনো চোট বাড়ায় বিশ্রামে আছেন। চোট এখনও সেরে না উঠায় খেলার মতো শতভাগ ফিট নন বাগেরহাটের এ পেসার। নিজ থেকেও পাচ্ছেন না আত্মবিশ্বাস। তাই ২২ গজেও ফেরা হয়নি। তাকে পুনর্বাসন রেখেছে বিসিবির চিকিৎসা বিভাগ।

[৪] বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার ১৫ মে, বলেন, ‘রুবেল এখন পুনর্বাসনে আছে। ওর এই পুনর্বাসন চলতে থাকবে। আমরা শেষ মুহূর্তে ওর ব্যাপারে সিদ্ধান্ত জানাব। দল যেদিন চূড়ান্ত হবে সেদিন আমরা তার অবস্থান নির্বাচকদের জানাবো। এরপর উনারা সিদ্ধান্ত নেবেন।’

[৫] রুবেলের ইনজুরি নিয়ে তিনি যোগ করেন, ওর কোমড়ে কিছু সমস্যা আছে। আগেও ছিল। পেস বোলারদের এটা নতুন কিছু নয়। মাঝেমাঝে ব্যাথা মাথা চাড়া দেয়। অন অ্যান্ড অফ। আমরা এখন ওর যে শারীরিক পরীক্ষা করছি তাতে কোনো সমস্যা দেখছি না। কিন্তু রুবেল ভেতর থেকে এখনও আত্মবিশ্বাস পাচ্ছে না। ও মাঠে নামলেই যে শতভাগ দিতে পারবে সেই আত্মবিশ্বাস পাচ্ছে না।

[৬] দেবাশীষ চৌধুরি আরো জানান, বেশিক্ষণ চাপাচাপি, বোলিং করলে ব্যাথা আরও বেড়ে যেতে পারে। এটা সত্যি-ই হতে পারে। আমরা যেটা করছি ওকে অল্প অল্প করে কাজ দিচ্ছি। কাজের পরিধি ধীরে ধীরে বাড়াচ্ছি। কেমন কাজের চাপ নিতে পারে সেটা দেখে ওকে মূল্যায়ন করা হবে।

[৭] তিন ওয়ানডে খেলতে রোববার সকালে শ্রীলঙ্কা ক্রিকেট দল আসছে বাংলাদেশে। শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেওয়ার জন্য আগামী ১৮ মে থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। রুবেল থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরে বিসিবি চিকিৎসক বলেন, ‘এটাও আমরা নিশ্চিত করে বলতে পারছি না। ও যদি উন্নতি করতে পারে, আত্মবিশ্বাস ফিরে পায় অবশ্যই মাঠে নামতে পারে।

[৮] পেসারদের এরকম ইনজুরি বড় কোনো সমস্যা নয় বলে জানালেন বিসিবি চিকিৎসক। তার ভাষ্য, পেসারদের এরকম কোমড়ের ইনজুরি হরহামেশা হয়ে থাকে। রুবেল হোসেন ১০-১৫ বছর খেলে ফেলেছে।ওর এরকমটা হবে। পেস বোলাররা এমনিতেও বেশিদিন খেলতে পারে না। তাদেরও তো শরীর। যে পেস বোলাররা ১৫-২০ বছর বোলিং করেছেন তারা কিন্তু কিংবদন্তি হয়ে গেছেন। আমাদের চিকিৎসার ভাষায় এটা পেস বোলার ব্যাক প্রবলেম। এটা কারো বেশি হয়। কারো কম হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়