শিরোনাম
◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনে শেখ হাসিনার নামে একটি বাড়ির নামকরণ

শাহীন খন্দকার: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফিলিস্তিনে একটি বাড়ির নামকরণ করা হয়েছে। বাড়িটির নাম শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান বুধবার এ তথ্য জানিয়েছেন।

[৩] ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি বুধবার ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে পৌঁছে দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তখন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে নিয়ে এ তথ্য দেন। ফিলিস্তিনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নামে বাড়ির নামকরণের ব্যাখ্যাও দিয়েছেন ইউসেফ এস ওয়াই রমজান।

[৪] বুধবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনের একটি বাড়ির নাম শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সমর্থনের কারণে ফিলিস্তিনিরা তাকে অত্যন্ত ভালবাসে এবং শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধাবোধ থেকে বাড়ির নাম শেখ হাসিনা রাখা হয়েছে।

[৫] ফিলিস্তিনে চলমান ইসরাইলি বিমান হামলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেন। ইসরাইলের এই হামলার তীব্র নিন্দা জানান তিনি এবং ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেন।

[৬] ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরোষচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যে কোন দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই প্রসঙ্গটি টেনে শেখ হাসিনা ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তথ্য সুত্র ভোরের কাগজ ।

  • সর্বশেষ