শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫১ দেশ বলছে স্পুটনিক টিকা ভাল

রাশিদুল ইসলাম : [২] রুশ টিকা স্পুটনিক ভি কতটা কার্যকরী, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটের এমন প্রশ্নের জবাবে রাশিয়ার ভ্যাকসিন নির্মাতা সংস্থা গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ভাইরোলজিস্টরা বলেছেন, বিশ্বের ৫১টি দেশে স্পুটনিক ভি টিকার পরীক্ষামূলক প্রয়োগের পর সব দেশই বলছে রুশ টিকা ভাল, কোনও গলদ নেই। টাইমস অব ইন্ডিয়া

[৩] গত বছর করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর সর্বপ্রথম রাশিয়াই দাবি করে ভ্যাকসিনটি তৈরির। স্পুটনিক ভি টিকার খবর প্রকাশ্যে আসার পরেই সমালোচনা শুরু হয়ে যায়। এত কমদিনে, কম সংখ্যক স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে কীভাবে টিকার কার্যকারিতা প্রমাণ করছে রাশিয়া, সে নিয়ে প্রশ্ন তোলেন অনেক দেশের বিজ্ঞানীরাই। এমনকি রাশিয়ার কয়েকজন নামী ভাইরোলজিস্টও দাবি করেন, তিন পর্যায়ের ট্রায়াল হয়নি স্পুটনিক টিকার। বরং প্রথম দুই পর্বের পরেই টিকা নিয়ে আসার দাবি করা হয়েছে। বিতর্ক আরও বাড়ে।

[৪] গ্যামেলিয়া ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়, তিন পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল সম্পূর্ণ করা হয়েছে। টিকা মানুষের শরীরে কার্যকরী হচ্ছে বলে দাবিও করা হয়। গ্যামেলিয়ার এই দাবি নিয়ে ফের বিতর্ক শুরু হয়ে যায়। স্পুটনিক ভি টিকা আদৌ সুরক্ষিত কিনা সে নিয়ে প্রশ্ন তোলেন বিজ্ঞানীরা। তার জন্য বেছে নেওয়া হয় ল্যানসেট মেডিক্যাল জার্নালকে। গত ১২ মে ল্যানসেটের একটি প্রতিবেদনে আমেরিকার টেম্পল ইউনিভার্সিটির গবেষক এনরিকো এম বুসি বলেন, স্পুটনিক টিকার শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় পর্বেরই ট্রায়াল হয়েছে। দুই পর্বের ট্রায়ালের বিস্তারিত তথ্য সামনে আনেনি গ্যামেলিয়া। তাছাড়া দুই পর্বের ট্রায়াল করে টিকার এফিকেসি প্রমাণ করা যায় না।

[৫] মার্কিন গবেষকের বক্তব্য ধরেই আমস্টারডাম ইউনিভার্সিটির বিজ্ঞানী গৌরী গোপালকৃষ্ণণ দাবি করেন, রাশিয়া তার স্পুটনিক ভি টিকা নিয়ে যে তথ্য দিয়েছে তা অসম্পূর্ণ। ক্লিনিকাল ট্রায়ালের সেফটি ডেটা চাওয়া হয়েছিল, তাও সবটা প্রকাশ করেনি রুশ সংস্থা। টিকার কার্যকারিতা কেমন সে নিয়েও সংশয় রয়ে গেছে। ক্লিনিকাল ট্রায়ালে যে স্বেচ্ছাসেবকদের টিকার ডোজ দেওয়া হয়, পরে তাদের আরটি-পিসিআর টেস্ট করিয়ে দেখে নেওয়া হয় যে তারা সংক্রমিত হয়েছেন কিনা। সে তথ্যও জমা করতে হয়। কিন্তু রুশ সংস্থা তা করেনি। তাহলে কীভাবে টিকার স্বচ্ছ ট্রায়াল হয়েছে বলা যাবে, প্রশ্ন তুলেছেন গোপালকৃষ্ণণ।

[৬] রুশ সংস্থা গ্যামেলিয়া দাবি করেছে, ৫১টি দেশ তাদের টিকাকে ছাড়পত্র দিয়েছে। টিকা নিয়ে কোনও খারাপ অভিযোগও আসেনি। গ্যামেলিয়া আরও জানায়, তৃতীয় পর্বের ট্রায়াল শুরুর ২১ দিন পরে প্রথম রিপোর্ট সামনে আনা হয়েছিল। সেটা ছিল টিকার প্রথম ডোজের ক্লিনিকাল রিপোর্ট। দেখা গিয়েছিল স্পুটনিক ভি টিকার একটা ডোজে অ্যান্টিবডি তৈরি হয়েছে শরীরে। টিকা ৯১.৪ শতাংশ কার্যকরী হয়েছে।

[৭] ২১ দিনের পরে টিকার দ্বিতীয় ডোজ দিয়ে পর্যবেক্ষণে রাখা হয় স্বেচ্ছাসেবকদের। আরও ২১ দিন পরে অর্থাৎ প্রথম ডোজ দেওয়ার পর থেকে মোট ৪২ দিন পরে দেখা যায় টিকা আরও বেশি ভাল কাজ করছে। ইমিউন পাওয়ার আরও বেড়েছে। রক্তে অ্যান্টিবডির পরিমাণও বেশি। সব মিলিয়ে দেখা গেছে টিকা ৯৫ শতাংশেরও বেশি কার্যকরী হয়েছে। গ্যামেলিয়ার দাবি তাদের টিকার এফিকেসি ৯১ শতাংশের কাছাকাছি যা বিশ্বের অন্যান্য টিকায় নেই।

  • সর্বশেষ