শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১০:১৮ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের জন্য লটারি চায় ডিপিএল কর্তৃপক্ষ

রাহুর রাজ : [২] ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হবে আগামী ৩১ মে। গত বছরের স্কোয়াড নিয়েই এবার দলগুলো লড়াইয়ে নামবে। মূল লড়াই শুরুর আগে আপাতত লড়াই চলছে গত বছর নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকে পাওয়ার জন্য।

[৩] এদিকে মোহামেডানের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। মোহামেডানও বোর্ডকে পাঠিয়েছে চিঠি।মোহামেডানের হয়ে সাকিবের মাঠে নামা যখন প্রায় নিশ্চিত। চুক্তিও হয়েছে এমনটা জানা গিয়েছিল!

[৪] তবে তখন সাকিবকে দলভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছেন আরেক বিখ্যাত ক্লাব ব্রাদার্স ইউনিয়ন।

[৫] ব্রাদার্সের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, ‘সাকিব মোহামেডানে যদি চুক্তি করেও থাকেন, তিনি কোথায় খেলবেন সেই সিদ্ধান্ত সিসিডিএম নেবে। সাকিবের মত খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ সব দলের সমান হওয়া উচিৎ। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই।’

[৬] শীর্ষস্থানীয় ঐ কর্মকর্তা বলেন, ‘আমরা সিসিডিএমের কাছে সাকিবকে পেতে আবেদন করবো। সেক্ষেত্রে আমাদের চাওয়া হবে সাকিবের জন্য আগ্রহী দলগুলোর মধ্যে লটারি হোক। লটারি বা ড্রয়ের ভিত্তিতে সিদ্ধান্ত হোক ক্লাবগুলোর ভাগ্য, কারা পাবে সাকিবকে।’

[৭] উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মুর্তজা দেরিতে দল পেয়েছিলেন, কারণ চোটের কারণে ছিলেন না ড্রাফটে। তাকে দলভুক্ত করতে একাধিক দল আগ্রহী হওয়ায় দল নির্ধারণ করে দেওয়া হয় লটারির মাধ্যমে। [৭]ব্রাদার্সের চাওয়া, সাকিবের ক্ষেত্রেও দল নির্বাচন হোক লটারিতে। শুধু ব্রাদার্স নয়, অন্য ক্লাবগুলোও চাইছে লটারির মাধ্যমে নির্ধারিত হোক সাকিবের দল।

  • সর্বশেষ