শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের সকালে শ্বাসকষ্টে বেরোবি শিক্ষক আক্তারুলের মৃত্যু

ডেস্ক নিউজ: হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুল ইসলাম। আজ শুক্রবার ঈদের দিন দুপুরে শ্বাসকষ্টজনিত কারণে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না… রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা তৌফিকুল ইসলাম। তিনি বলেন, গতকাল তরমুজ খেয়ে হঠাৎ পেটের সমস্যা দেখা দিলে ডাক্তার দেখিয়ে তিনি ওষুধ খেয়ে একটু সুস্থ হন। এরপর শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে আবার অসুস্থ বোধ করেন। এরপর হঠাৎ অসুস্থতা বেড়ে যায় এবং শ্বাসকষ্ট অনুভব করলে মেডিক্যালে নেওয়ার ব্যবস্থা করতেই নিজ বাড়িতে মারা যান।

তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ভেলাতৈড় গ্রামে। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান (একটি ছেলে একটি মেয়ে) রয়েছে। এ ছাড়া তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বাদ মাগরিব পীরগঞ্জ ভেলাতৈড় জামতলী স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় গোরস্থান যৈদ্দপীরে দাফন কাজ সম্পন্ন হবে।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এই প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের অকাল মৃত্যু হলো। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে ব্যথিত। এ সময় তিনি শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সূত্র: কালের কণ্ঠ

 

  • সর্বশেষ