শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়জনের সুরক্ষায় ঘরে থেকেই ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও রয়েছেন দলে। তবে অনুশীলনে যোগ দেওয়া হয়নি এখনও। সাকিব আর মোস্তাফিজ রয়েছেন কোয়ারেন্টাইনে। এই অবস্থাতেই পরিবার পরিজনদের ছাড়াই ঈদ পালন করতে হচ্ছে সাকিব আল হাসানকে।

নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সাকিব তার ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা এবং দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন ঘরে থেকেই এবারের ঈদ উদযাপন করতে। সেখানে তিনি লিখেছেন, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। তামিম ইকবাল তার ফেসবুক পেজে লেখেন, যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়