শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১১:৪৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারফিউমের এই গুণাগুণ জানলে আপনি চমকে যাবেন

আতাউর অপু: সারাদিনের পরিশ্রম, ক্লান্তি, ভয়, ভালো লাগা ও খারাপ লাগা এসব কিছু ভুলিয়ে দিতে পারে মনের মতো একটু পারফিউম। একেক জনের একেক রকম পারফিউম পছন্দ। কারও গোলাপের মিষ্টি গন্ধ পছন্দ, আবার কারও বা বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ ভালো লাগে।

গন্ধের প্রতি ভালোবাসার এই তারতম্য বিচার করেই তৈরি হয়েছে পারফিউম। আর এই পারফিউমের কয়েকটি গুণাগুণ জানলে আপনি চমকে যাবেন।

চলুন দেখে নেয়া যাক পারফিউমের পাঁচটি গুণাগুণ:

১। সব থেকে দামি পারফিউমে এসেন্স থাকে সবচেয়ে বেশি। ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে পারফিউম। এ কথা প্রায় সবারই জানা। আর অনেকেই এই কারণে পারফিউম ব্যবহার করেন। করোনাকালে একটু মাস্কেও দিয়ে দিতে পারেন। ভালো সুগন্ধ পাবেন।

২। গন্ধের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ সরাসরি। কথায় আছে ‘ঘ্রাণে অর্ধ ভোজন’। ভালো গন্ধে নিমেষে মন ভালো হয়ে যায়। মনের যাবতীয় ভীতিও দূর হয়ে যায়।

৩। পারফিউম কিন্তু আকর্ষণের অন্যতম মাধ্যম। তাই কাউকে আকর্ষণ করাতে চাইলে পারফিউম একটি অন্যতম মাধ্যম হতে পারে।

৪। ঘরের পরিবেশ মনোরম করে পারফিউম। বাড়িতে থাকলে শরীরে একটু পারফিউম দিয়ে রাখতে পারেন এতে সারা বাড়িতে গন্ধ ছড়িয়ে যাবে।

৫। গন্ধ মনসংযোগ বাড়াতেও সাহায্য করে। ভালো পারফিউমের গন্ধে আপনার মন ভালো থাকবে। তাতে নতুন কোনো কাজে ভালো করে মন দিতে পারবেন। আর মন দিয়ে কাজ করলে সাফল্যের সম্ভাবনাও বেশি থাকে।

  • সর্বশেষ