শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরে স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন তৈরি

ডেস্ক নিউজ: করোনা মোকাবিলায় ট্যাপ স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন তৈরি করল পিরোজপুরের কাউখালী প্রাথমিক শিক্ষা বিভাগ। লোহার স্ট্রাকচার আর ছোট একটি পানির ড্রাম দিয়ে তৈরি করেছে এই হাত ধোয়ার মেশিন। যেটি ব্যবহার করার জন্য হাত দিয়ে মেশিন স্পর্শ করার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে বিশেষভাবে তৈরি এ হাত ধোয়ার বেসিন আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ ফকির ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে এ মেশিন সরবরাহ করার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম। চলতি অর্থবছরে স্লিপের বরাদ্দ থেকে এ অর্থ ব্যয় করা হয়েছে।

লোহার একটি কাঠামোর নিচে একটি প্যাডেল রয়েছে। এটিতে পা দিয়ে চাপ দিলেই ওপরের ড্রাম থেকে পানি পড়ার ব্যবস্থা করা হয়েছে। বেসিনের নিচে ম্যাজিক পাইপ দিয়ে হাত ধোয়া পানি দূরে চলে যাচ্ছে পাইপের মাধ্যমে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়