শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোঁজ মেলেনি পদ্মায় ডুবে যাওয়া সেই মাইক্রোবাস চালকের

ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পল্টুনের তার ছিলে পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস চালক মো. মারুফ হোসেন (৪৪) এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মারুফ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুন্দরারচক গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে।

নিখোঁজ মাইক্রোবাস চালকের ভাই শাহিন হোসেন বলেন, আমার ভাই ঢাকার মোকসেদুর রহমান নামে এক ব্যক্তির গাড়ি চালাতেন। মঙ্গলবার (১১ মে) ঢাকা থেকে চুয়াডাঙ্গার যায় মারুফ। সেখান থেকে ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া ফেরিঘাটের ৫নং ফেরিঘাট থেকে গাড়িসহ পদ্মায় ডুবে যায়। বাংলাদেশ প্রতিদিন

স্থানীয়রা জানান, তার ছিড়ে যাওয়ার পর মারুফ গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা চেষ্টার পর ফেরিঘাটের কিছু দূর থেকে গাড়িটি উদ্ধার করে। গাড়ি উদ্ধার করতে পারলেও গাড়ির চালকের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের ডুবুরি দল চেষ্টা করে যাচ্ছে চালকের সন্ধান করতে। আমরা ধারণা করছি পল্টুনের তলে মৃত অবস্থায় মাইক্রোবাস চালক মারুফের মরদেহ থাকতে পারে। তবে ওই অবস্থানে সেখানে আমাদের ডুবুরি দলের পৌঁছানোর সক্ষমতা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়