শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের ছুটির দিনগুলোতেও বিএসএমএমইউসহ হাসপাতাল খোলা থাকবে: উপচার্য

শাহীন খন্দকার: [২] ঈদের ছুটির সময়ে চিকিৎসা ব্যবস্থায় যাতে কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন, অধ্যাপক ডা.মোঃ শারফুদ্দিন আহমেদ। উপাচার্যের নির্দেশে ঈদের ছুটির মাঝেও ১৫ মে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও কোভিড ১৯ সনাক্তকরণ পিসিআর ল্যাব রোগীদের সুবিধার্থে খোলা থাকবে।

[৩] অন্যান্য দিনও প্রচলিত নিয়মে বিএসএমএমইউ’র আন্তঃবিভাগ ও জরুরি বিভাগসমূহ খোলা থাকবে। তবে বৃহস্পতি, শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক বিশেষজ্ঞ পরামর্শ সেবা ও কনভেশন সেন্টারের টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে শারফুদ্দিন আহমেদ বলেন, ১৩ মে বৃহস্পতিবার এবং ১৪ মে শুক্রবার বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও কোভিড ১৯ সনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে।

[৪] বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ঈদের দিন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। কনভেনশন সেন্টারে আজ বুধবার চলমান লকডাউনের মাঝেও ১২৫৭ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়