শিরোনাম
◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন?

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ১১৪০, সুস্থ ২৯২৮

মহসীন কবির: [২] বুধবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৪৫৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২৯৬ জনের। এখন পর্যন্ত ৫৬ লাখ ৭৭ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন। মোট মারা গেছেন ১২০৪৫ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।  ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ১৩ জন নারী। করোনায় মৃত ৪০ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ ২০ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম ১৩ জন, রাজশাহী তিনজন, খুলনা দুইজন, বরিশাল দুইজন, সিলেট একজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়।

[৫] গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়