শিরোনাম
◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১২ মে, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের বন্ধু মনোজ তিওয়ারি এখন রাজ্য সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগ দান, পশ্চিমবঙ্গে শিবপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া, বিজেপি প্রার্থী ডা. রথীন চক্রবর্তীকে ৩২ হাজার ৩৩৯ ভোটে পরাস্ত করা। রাজনীতির ময়দানে নেমেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এবার পুরস্কার হিসেবে মমতার মন্ত্রীসভায়ও জায়গা করে নিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান। তৃণমূল সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।

[৩] নতুন ইনিংস শুরু করে টুইটারে দলনেতা মমতা ব্যানার্জি ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন। মনোজ লিখেছেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। আমি প্রিয় দিদি মমতা ও আমার ভাই অভিষেককে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ওপর আস্থা রেখেছেন ও বাংলার মানুষকে সেবা করার সুযোগ দিয়েছেন। এক নতুন যাত্রা শুরু হলো।

[৪] ভারত জাতীয় দল ছাড়াও বাংলার জার্সিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাঠ মাতিয়েছেন মনোজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নাইটদের হয়ে খেলার সময় বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে মনোজ তিওয়ারির। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতায়।

[৫] বন্ধু সাকিবকে নিয়ে একাধিকবার সামাজিক যোগযোগ মাধ্যমে টুইটও করতে দেখা গেছে তাকে। ২০১২ আইপিএল ফাইনালে অপরাজিত ব্যাটসম্যান হিসেবে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছিলেন দুই জন। - টুইটার থেকে/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়